1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, যা এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

১৮ মার্চ বুধবার বিকেল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচীতে সংগঠনের ৪৩ জন সদস্য নিজেদের অর্থায়নে ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও উত্তর বেদকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার আনিসুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য শাহজান গাজী। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সরদার আনিসুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সঞ্চালক শাহজান গাজী বলেন, তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। সামান্য সহায়তাও একটি পরিবারের ঈদের আনন্দকে পূর্ণতা দিতে পারে।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়দের মতে, সরকারী সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও তরুণদের এমন মানবিক উদ্যোগ দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এ কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন তারা।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৮/০৩/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT