1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি শৈলকুপার স্কুল ছাত্রী ঝুমুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহের শৈলকুপার স্কুল ছাত্রী জুলেখা খাতুন ঝুমুর। গত ১৭ অক্টোবরে শৈলকুপার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় সে। মেয়েকে হারিয়ে তার পরিবার শোকে মুর্চ্ছা যাচ্ছে বারবার। জুলেখা খাতুন ঝুমুর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের উম্মে কুলসুমের মেয়ে ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
ঝুমুরের মাতা উম্মে কুলসুম জানান, ১৭ অক্টোবর সকাল ৯ টার সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পরও ঝুমুরের কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানায় ৬ নভেম্বর একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়েটি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হলে এর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আরো জানান। যদি কেউ নিখোঁজ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে শৈলকুপা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT