1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

নাটোরের বাগাতিপাড়ায় একই ওয়ার্ডে বউ-শাশুড়ির লড়াই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৫৩ বার পঠিত

 

মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন বউ ও শাশুড়ি।

 

উপজেলার জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বউ-শাশুড়ি আলাদাভাবে ভোটারদের নজর কেড়েছেন।

 

প্রার্থীরা হলেন, বউ শামীমা খাতুন টিনা এবং তার চাড়ি শাশুড়ি সাজেদা খাতুন। শাশুড়ি সাজেদা খাতুন জামনগর গ্রামের কলেজ শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী এবং বউমা শামীমা খাতুন টিনা একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দায় এবং একই ভিটায় বাস করেন।

 

জানা গেছে, জামনগর ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাজেদা খাতুন তালগাছ প্রতীক এবং শামীমা খাতুন টিনা সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না। সাজেদা খাতুন এর আগেও দুবার একই পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

 

তবে সাজেদা খাতুন জানান, এবারও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী।

 

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শামীমা খাতুন টিনা। নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি।

 

অপর প্রার্থী বর্তমান মহিলা মেম্বার মাবিয়া খাতুন কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় জোরে সোরেই মাঠে রয়েছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT