1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন ।

নাগরপুরে ৩ মাদক ব্যবসায়ী ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার(১২ সেপ্টেম্বর), দিবাগত রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই শ্রীজীব অধিকারী,এএসআই রাসেল,এএসআই আতিক, এএসআই জহির সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা হলো- ১. কোনড়া গ্রামের মৃত পরশ আলীর ছেলে মোঃ সেতাব আলী (৩৫); ২. বেকড়া ( বিলপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৩) ;৩.দুয়াজানী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

পরে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

 

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেকড়া থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT