1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় নবায়নযোগ্য জ্বালানীর দাবীতে তরুণদের এক ব্যতিক্রমী মানববন্ধন। সুন্দরবনের অভ্যন্তরে ১ বিষ প্রয়োগকারী আটক।  কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান। নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে সম্মানিত করলেন এম এ হাসান। বিলাইছড়ি প্রেসক্লাবের  ৭  সদস্যের  নতুন  কার্যনির্বাহী কমিটি গঠন।  কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। কেশবপুরে জলাবদ্ধতায় পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের । শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ ।

নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে সম্মানিত করলেন এম এ হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কয়রা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দিয়ে সম্মানিত করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান। 

৭মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য  এম এ হাসান বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য কাজ করতে। এ জন্য যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তিনি এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, যুবদল নেতা আকবর হোসেন, আসাদুল হক, আনারুল হক ডাবলু, আওছাফুর রহমান,  লিটন মন্ডল, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা আম্মার হোসেন, জিয়াউর রহমান, প্রজন্মদল কয়রা উপজেলা আহবায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা, বিজয়ী দলের উপজেলা কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের  সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাস, ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক প্রমুখ। 

উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৮/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT