1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার।

নওগাঁ নিয়ামতপুরে হারিয়ে যাওয়া ১১ বছরের শিশু ইউএনওর সহায়তায় ফিরে পেলো পরিবার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৫২ বার পঠিত

মো নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর নিয়ামতপুরের গত ৯ অক্টোবর শনিবার দুপুরে বালাতৈড় শিশু সদন থেকে হারিয়ে যাওয়া শিশু গোলাম রাব্বি (১১) কে রাজশাহী হতে উদ্ধার করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সহায়তায় রাজশাহী হতে শিশুটিকে উদ্ধার করা হয়। গোলাম রাব্বি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদ পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

গোলাম রাব্বি জানায়, অপরিচিত এক ব্যক্তি আমাকে খাওয়ানোর জন্য বালাতৈড় বাজারের স্টলে নিয়ে যায়। খাওয়া শেষে গল্প করতে করতে এক অটোরিকশায় তুলে মান্দার চৌবারিয়া হাটে নিয়ে যায়। সেখানে একটি বাসে উঠিয়ে দেন ঐ ব্যক্তি। আমি বাস থেকে নেমে যখন বুঝতে পারছিলাম না কোথায় আসলাম? এমন সময় একজন মানুষকে জিজ্ঞেস করলে লোকটি বলে, আমি এখন রাজশাহীতে। আমি তখন কান্না করতেই লোকজন আমাকে ঘিরে ধরে। সেখান থেকে এক মাদ্রাসা ছাত্র আমাকে তার কাছে নিয়ে যায়।

 

খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধারকারী ব্যক্তি নওগাঁর ধামুরহাট উপজেলার আতাউর রহমানের ছেলে মুজাহিদ হাসান।

মুজাহিদ হাসান প্রতিবেদককে বলেন, লোকজনের ভিড় দেখে আমি এগিয়ে যাই। সেখানে দেখি গোলাম রাব্বি কান্নাকাটি করছে। তার সাথে কথা বললে রাব্বি বলে আমার বাসা নিয়ামতপুর । আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমার পরিচিত নিয়ামতপুরের এক বন্ধুকে ফোন দিয়ে ইউএনওর নাম্বার নিয়ে ইউএনওকে ফোন দিলে ছেলেটিকে আমার কাছে রেখে দিতে বলেন।

 

এদিকে শিশুসদন থেকে বাচ্চা হারিয়ে যাবার খবরে এলাকায় শোকের ছাঁয়া পড়ে যায়। শিশু সদনের প্রধান শিক্ষক ও বাচ্চাটির অভিভাবক আত্মীয়-স্বজনের কাছে খোঁজ-খবর নিলেও তাকে না পাওয়ায় রবিবার সকালে থানায় এসে জিডি করার সময় জানতে পারে বাচ্চাটি ইউএনও অফিসে আছে।

 

রাব্বির বাবা খলিলুর রহমান বলেন, ছেলেটির হারিয়ে যাওয়ার খবর শোনার পর আমি প্রায় পাগল হয়ে গেছি। আত্বীয়-স্বজনের বাড়িসহ এলাকার সকল জায়গায় খোঁজ করা হয়েছে। তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন থানায় এসে ইউএনও স্যারের সহযোগিতায় তাকে ফিরে পেলাম।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, মুজাহিদের কাছ থেকে ফোন পাওয়ার পর তাকে নেওয়ার জন্য আমার অফিসের আলী হাসানকে রাজশাহীতে পাঠানো হয়।আলী হাসান শিশু রাব্বিকে নিয়ে আসলে পরিচয় সনাক্ত করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT