1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ধুনটের বৃহত্তম ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৭ বার পঠিত

বগুড়া (ধুনট) প্রতিনিধি ।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম দ্বিতীয় তিন দিনব্যাপী ৪৩ তম বগুড়ার ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের সরুগ্রাম ইজতেমা শেষ হলো। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে সময় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। গত (৯ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে।
ইজতেমার বয়ান করেন সৌদি আরবের মুরব্বি হযরত মাওলানা শেখ সালেহ। শেষ বয়ান পেশ করেন ঢাকা কাকরাইলের মুরুব্বি মুফতি ওয়াসিম সকালের বয়ান পেশ শেষে আখেরি মোনাজাত করেন হযরত আব্দুল্লাহ। বিশ্বের বৃহত্তম দ্বিতীয় ইজতেমা ঢাকা কাকরাইল মসজিদের মেহমানদের তত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমা ময়দানে মুসল্লিদের অবস্থান নেয়ার জন্য ৩৬টি পয়েন্ট করা হয়েছে। প্রতিটি পয়েন্টে আগে থেকেই উপরে সামিয়ানা টাঙানো হয়েছে। নিজ নিজ এলাকার মুসল্লিরা একসাথে পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। এছাড়াও সেখানে সৌদি আরব, ভারত ও নেপালের মুসল্লিরাও আছেন।

প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করছেন। ইজতেমায় বেশীর ভাগ বয়ান বাংলা ভাষায় করা হচ্ছে। এছাড়াও বিদেশী মুরব্বিরা আরবি ও ইংরেজী ভাষায় বয়ান করছেন। সেগুলো দোভাষীর সাহায্যে বাংলায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হচ্ছে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, ইজতেমা ময়দানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছেন। এছাড়া ১০০শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। এখানে অবস্থান নেয়া মুসল্লিদের জন্য গোসল, টয়লেট ও ওযুর জন্য পৃথক ব্যবস্থা হয়েছে।
টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে ইজতেমা থেকে ৫৪টি জামাত দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে বেড়িয়ে পড়বে বলে আশা করছেন তারা। শনিবার ইজতেমার শেষ দিনে সকাল ৯টা থেকে বয়ান করবেন ঢাকা কারাইলের মুরব্বি মুফতি ওয়াসিম এবং দুপুর সাড়ে ১২টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত আব্দুল্লাহ।

ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT