1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ধামইরহাট ইউনিয়নে জাতীয় শোক দিবসে কাঙ্গালী ভোজ ও গাছের চারা বিতরন  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৪৫ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটের ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে দোয়ার মাহফিল, কাঙ্গালী ভোজ ও গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার ১৬ আগস্ট দুপুর ১২ টায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে এবং তাঁর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপরোক্ত আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। দোয়া শেষে ৫ শতাধিক মানুষের কাঙালি ভোজ ও ২ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য এনামুল হক, জাকারিয়া হোসেন, মিজানুর রহমান, কামাল চৌধুরী, নারী সদস্য রেহেনা বানু, রেবেকা পারভীন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল আতিক কনক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে শোক দিবস উদযাপনে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়ে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা ও মুজিব আদর্শ ধারণে উদ্বুদ্ধ হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে শোক দিবসের এ রকম আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সেই আদর্শ ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে সে সক্ষম হয়েছে।’

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT