1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

ধামইরহাটে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

ধামইরহাটে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরন

সন্তোষ কুমার সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে রবি মৌসুমে ৯টি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এসকল সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. শাপলা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় কৃষি অফিস সুত্রে জানান, উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ৩ হাজার ৪শত জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে রবি মৌসুমে ১বিঘা জমি আবাদের জন্য রাসায়নিক সার এবং গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, খেসারী, মসুর, মুগ এবং শীতকালীন পেঁয়াজ বীজ পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT