1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৬০ বার পঠিত

 

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

 

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ৪২৬ জন। তারমধ্যে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৩৪জন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৯৩জন প্রার্থীনী এবং সাধারণ সদস্য পদে ২৯৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটার মেশিন এবং ৬টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১লক্ষ ৩৮হাজার ৪শত ১৮জন ভোটার রয়েছে। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬৯হাজার ৩শত ১জন এবং মহিলা ভোটার রয়েছে ৬৯হাজার ১শত ১৭জন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT