1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা ২৬ শে ডিসেম্বর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৬০ বার পঠিত

 

 

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটের ৮ টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। সরকারি ঘোষণা অনুসারে চতুর্থ ধাপে এই উপজেলার প্রার্থীদের নির্বাচনি ভাগ্য পরীক্ষা নির্ধারণ হবে আগামী ২৬ ডিসেম্বর। আর প্রতিক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। ইতোমধ্যে প্রার্থীদের ভাল-মন্দ, দোষগুন নিয়ে আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনায় মুখরিত এলাকাবাসী। প্রার্থীরাও নিজ নিজ যোগ্যতা তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এলাকার উন্নয়ন নিয়ে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। ভাগ্য নির্ধারণ এখন মাত্র সময়ের অপেক্ষা। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বর্তমান চেয়ারম্যানগণসহ নতুন কিছু মুখ দেখা গেছে। তাঁরা সবাই নির্বাচনী যুদ্ধে চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রার্থীদের নিজ নিজ এলাকায় কর্মী সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ সহ নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন হাট-বাজার, মোড়, গ্রামগঞ্জ, দোকানপাট ও চা-স্টলে প্রার্থীদের পদচারণা শুরু হয়েছে । উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪শ ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩শ ১ জন। আর নারী ভোটার রয়েছে ৬৯ হাজার ১শ ১৭ জন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT