1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ধর্মীয় মর্যাদায় গভীর ভাবগাম্ভীর্য‍্যের মধ্যদিয়ে শাজাহানপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২১০ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গভীর ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

 

গতকাল বুধবার (২০ অক্টোবর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ইমাম মোয়াজ্জিম ও আগত মুসল্লিদের নিয়ে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।

 

ঈদে মিলাদুন্নবী (সা:) আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার এস আই শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তারা।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হজরত মুহাম্মদ (সা:) এর পৃথিবীতে আগমণ ও তিরোধানের স্মৃতিময় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT