1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪০৮ বার পঠিত

ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে—এমন প্রশ্ন রেখে হাইকোর্ট বলেন, রিপোর্ট হয়েছে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে গেছে। কোনো টেন্ডার নেই, কোনো চেক নেই—টাকা নিয়ে গেছে, এটি দুর্ভাগ্যজনক। দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে।

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে চার কোটি টাকা লুটের ঘটনায় দুদকের করা মামলায় এক আসামির জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এসব কথা বলেন। ওই মামলায় ব্যাংকটির বংশাল শাখার তখনকার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।

আদালতে রিফাতুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান।

এর আগে ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের শাখার ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় গত ১৭ জুন রিফাতুলসহ দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। অন্যজন হলেন ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। এ ঘটনায় দুদক বাদী হয়ে তাদের বিরুদ্ধে ওই মামলা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT