
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন এলাকা হতে এবারে প্রথম জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানিয়েছেন তক্তানালা পাড়ার শামশু তঞ্চঙ্গ্যা। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত বার্তায় তিনি এই দাবি জানান। তথ্য মতে জানা গেছে, তিনি বর্তমানে উপজেলা বিএনপির সহ- সভাপতি। ১৯৯৮ সাল হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। ২০১১ সালে ইউপি নির্বাচনে প্রতিদন্দ্বিতা করেন।
তিনি বলেন, ফারুয়া ইউনিয়ন একটি জনবহুল ও বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। রয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ে বসবাস। জনসংখ্যার দিক দিয়েও এগিয়ে। তিনি আরও জানান, ফারুয়া ইউনিয়ন হতে জেলা পরিষদ সদস্য পদে কাউকে প্রতিনিধি রাখা হয় নি । যার ফলে ইউনিয়নটি অবহেলিত ও অনুন্নত রয়েছে। তাই আগামী নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিজেকে একজন প্রার্থী হিসেবে মানোন্নয়ন পাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর এ্যাড. দীপেন দেওয়ানের সুদৃষ্টি কামনা করেন।