1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পঠিত

খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু-কে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চ্যানেল এস সেভেন-এর প্রধান উপদেষ্টা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান।
সোমবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মো. মনিরুজ্জামান নবনিযুক্ত প্রশাসককে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান এবং খুলনা মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় সফলতা কামনা করেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বলেন, নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় খুলনার উন্নয়ন পরিকল্পনা, গণমাধ্যমের ভূমিকা এবং নগর প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ চ্যানেল এস সেভেন-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT