1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

তাড়াশে লকডাউন মানাতে ১৪তম দিনেও প্রশাসনের কঠোর নজরদারি ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব ,তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ১৪ দিনের ‘কঠোর’ বিধিনিষেধের (১৪) চৌদ্দতম দিনে সিরাজগঞ্জের তাড়াশে বিধিনিষেধ মানাতে কঠোর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের ১টি মোবাইল টিম কাজ করছেন মাঠে। তাদের সার্বিক সহায়তা করছে পুলিশ ও বিজিবি।

 

বৃহস্পতিবার (৫আগস্ট ) সকাল থেকে কঠোর বিধিনিষেধ মানাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. রুমানা আফরোজ মাঠে নেমেছেন। প্রশাসনের অভিযানের খবর পেয়ে মুহূর্তের মধ্যে পৌর শহরের বাজার ও রাস্তাঘাট ফাকা ও জনশুণ্য হয়ে পড়ে।

 

এদিকে ভ্রাম্যমান আদালত লকডাউন বাস্তবায়নে অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় ৭ টি মামলায় ৫৪০০/- টাকা অর্থ দন্ড প্রদান করে।

 

পরে হ্যান্ড মাইক হাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে, মুখে মাক্স পড়তে এবং কাজ সেরে দ্রুত বাড়িতে ফিরে যেতে বলেন।তিনি আরো বলেন, আমি এখানে থাকতে আসিনি আপনারাই এই এলাকায় বসবাস করবেন। তাই ভালমন্দ নিয়ে নিজেকেই ভাবতে হবে। আমি যদি আমার বাহিনী নিয়ে তাড়া দেই তাহলে সকলেই দৌড়ে পালাবেন ।তাই নিজ থেকেই সবাই চলে যান।

উপজেলা প্রশাসনকে পুলিশ ও বিজিবি সার্বিক সহযোগীতা করছেন।

 

তাড়াশ বাজার কমিটির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক বলেন, তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্দোগ খুবই প্রশংসনীয়। তারা স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মানাতে অক্লান্ত পরিশ্রম করছেন।

 

এ সময় তিনিও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং যারা কাজ ছাড়া অযথা ঘোরাঘুরি করছেন তারা দ্রুত বাসায় ফিরে যান।

 

তাড়াশ উপজেলা ভূমি অফিসার রুমানা আফরোজ জানান, কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন, নিজে ও নিজের পরিবারকে সুরক্ষা রাখুন।

 

এ সময় সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT