1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন।

তজুমদ্দিনে নির্বাচনী সহিংসতা, আটক ৯

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ২৩৮ বার পঠিত

রায়হান কাজি তজুমদ্দিন ( ভোলা )প্রতিনিধি।। তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে রাতে চাঁচড়া ও সোনাপুর ইউপিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সহিংসতা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন। থানা পুলিশের চারটি টিম ও ভোলা ডিবি পুলিশ নয় জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, উপজেলার চাঁচড়া ইউপির কাটাখালী এলাকায় সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলুল দেওয়ান ও মোশারেফ হোসেন দুলালের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আনন্দ বাজার, চাঁচড়া ইউপি পরিষদের সামনে, মঙ্গল সিকদার উত্তর বাজার, সোনাপুর আনন্দ বাজার, চর জহিরউদ্দিনসসহ আট টি স্পটে উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়।

তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, এসআই জসিমউদ্দিন, আল আমিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিদারুল আলমের নেতৃত্বে চারটি টিম রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে ভোলার ডিবির ওসি আ. সোবহানের নেত্রত্বে একটি টিম অভিযানে অংশ নিয়ে শিবলু, সবুজ, সেলিম, আইয়ুব, জাহাঙ্গীর, মন্নান, ছলেমান, নিরব ও জসিমসহ নয়জনকে আটক করে।

এ ঘটনায় মানু মিয়া বাদী হয়ে ১৬ জনকে এজহারভূক্ত করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT