1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় পৃথিবীর পাঠশালা নামক পাঠাগার উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

“সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলাধীন কাঁঠালতলা বাজারে পৃথিবীর পাঠশালা নামক পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সন্ধায় কাঁঠালতলা বাজারে
BIWTA (বিআই ডাবলু টিএ) এর ডেপুটি ডাইরেক্টর শেখ রবিউল ইসলাম’র পৃষ্ঠপোষকতায়, শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি হতে ফিরিয়ে বইয়ের প্রতি মনোযোগী করতে এ পাঠাগারের উদ্বোধন করেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর হাসেম আলী ফকির। উদ্বোধন শেষে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এতে দেশবরেণ্য লেখকদের গল্প, উপন্যাস, অনুবাদ, কাব্যগ্রন্থ, ধর্মীয়, ইতিহাস ও ঐতিহ্য, শিশুসাহিত্যসহ দেশি-বিদেশি লেখকদের (৫০০) পাঁচশত বই রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ শেখ,সাবেক ইউপি চেয়ারম্যান খান রহমতুল্যাহ্,আটলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান মোড়ল, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার তান্তি দাস,সানরাইজ মডেল একাডেমির অধ্যক্ষ মাহাবুব রহমান,অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ্ব শওকত গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT