1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচে ধামালিয়া ৪-৩ গোলে বিজয়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম ম্যাচে ৪-৩ গোলে গৌরিঘোনা ইউনিয়ন দলকে পরাজিত করে ধামালিয়া ইউনিয়ন দল বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে এ খেলায় অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ধামালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে গৌরীঘোনা ইউনিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ কামাল হোসেন। সহকারী ছিলেন মোক্তার হোসেন ও মনির আহমেদ ঢালী। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ বাসার ও নাসির উদ্দিন।ম্যান অফ দ্যা ম্যাচ হন সুমন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএম জহুরুল হক,এস‌এম হাবিবুর রহমান, আইনজীবী ইউসুফ আলী, তারেক মাহমুদ তারা, ইকবাল হোসেন, মিলন কান্তি মল্লিক, আঃ রাজ্জাক খান, শেখ আব্দুর রশিদ, অশোক দেবনাথ, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, দেবব্রত সরদার,শুভংকর রায়, আশীষ পাল,গনেশ মন্ডল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT