1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে ডাব ব্যাবসায়ির আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি।

 

শুক্রবার (০৬ আগষ্ট ) ভোরে উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি আমড়া গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। পেশায় একজন ডাল নারকেল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (০৫ আগষ্ট ) সন্ধ্যায় আলতাফ শেখ তার স্ত্রীর সাথে পারিবারিক অভাব-অনাটন নিয়ে ঝগড়া করেছিলেন। পরে ভোর রাত সাড়ে ৪ টার দিকে ঘর থেকে বের হয়ে যান। সকালে বাড়ী থেকে ১৫০ গজ দূরে একটি আমড়া গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘আত্মহত্যা খবর পেয়ে আলতাফ শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

তিনি বলেন, ‘আলতাফ শেখ পারিবারিক ভাবে অসচ্ছল ছিলেন। এই নিয়ে মাঝে মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া হত। এছাড়া তিনি শারিরিক ভাবে বেশ কয়েকটি অসুখে ভুগছিলেন। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT