1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় মারিয়া ইসলাম (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

মারিয়া ইসলাম খুলনার খানজাহান আলী থানার মাক্তমডাংগা এলাকার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানান, ডুমুরিয়ার শাহপুর গ্রামের আখতার হোসেন ফকিরের ছেলে আশিকুর রহমান রিংকুর সাথে ৫ বছর আগে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর শ্বাশুড়ি মারিয়াকে বিভিন্ন সময়ে মারপিট করতো। রবিবার দুপুরে শ্বাশুড়ি আঞ্জুমান আরা বেগমের সাথে মারিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুর এবং শ্বাশুড়ি তাকে পিটিয়ে হত্যা করে ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

মারিয়ার ৩ বছরের মেয়ে রুহো জানায়, দুপুরে বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মাকে মারতেছে। তারপরে আমার দাদা ফ্যানের সাথে বাঁধে রাখতেছে।

মারিয়া ইসলামের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আজ (রবিবার) দুপুরে শ্বাশুড়ির সাথে ঝগড়া বাঁধে তখন শ্বাশুড়ি এবং শ্বশুর মিলে মারপিট করার পর আমার মেয়ে মারা যায়। ঐ সময় মারিয়ার শ্বশুর আমাকে ফোনে জানায় যে আপনার মেয়ের ডায়রিয়া হয়েছে তাড়াতাড়ি আসেন। এসে দেখি আমার মেয়ের লাশ পড়ে আছে। এটা পরিকল্পিত মার্ডার। আমি থানায় মামলা করবো। রিংকু তার মামাতো বোনকে বিয়ে করবে বলে পরিবারের সবাই তাকে নির্যাতন করতো। আমি মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকা যৌতুক দিয়েছি।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ওসি স্যার আসতেছেন। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে যে হত্যা করা হতে পারে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আমি ঘটনাস্থলে আসছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রিংকু ও তার বাবা মা যোগ সাজজে মারিয়াতে হত্যা করেছে। এজাহার দিলে আমরা গ্রহণ করবো। লাশ খুমেকে পোস্ট মর্টেমে প্রেরণ করা হচ্ছে। মারিয়ার স্বামী রিংকুকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT