1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার।

ডুমুরিয়ার কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বিশ্ব মৃত্তিকা দিবসে এ্যওয়ার্ড পেয়েছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি ।

 

 

খুলনার ডুমুরিয়ার কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বিশ্ব মৃত্তিকা দিবসে এ্যওয়ার্ড পেলেন । গত ৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে লবণাক্ত এলাকায় কৃষিতে অসাধারণ অবদান রাখায় পুরস্কার দেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ওই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন, মাননীয় মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, মোঃ মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব কৃষি মন্ত্রনালয়, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, অতিরিক্ত সচিব সম্প্রসারন জনাব হাসানুজ্জামান কল্লোল, এফএও প্রতিনিধি রবার্ট গিিসন, ডিএই, বারি, ব্রি, বিনা, আখ গবেষণার মহাপরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই এর মহাপরিচালক বিধান ভান্ডার। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এই অর্জন ডুমুরিয়ার সকল কৃষকের। তিনি বলেন মাননীয় মন্ত্রী আমাকে পুরস্কৃত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামীতে এধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT