1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ডুমুরিয়ার আটলিয়া ও খর্নিয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর৪৮তম সাহাদাত বার্ষিকি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২১৮ বার পঠিত

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা থেকে।

ডুমুরিয়া আটলিয়া ও খর্ণিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।এ-উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ,লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন। বিশেষ অতিথি বক্তৃতা করেন,ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধো আলহাজ্ব শেখ আকরাম হোসেন,জেলা তথ্য গবেষণা বিষায়ক সম্পাদক অজয় সরকার,
বঙ্গবন্ধু পরিষদ লীগ নেতা আলহাজ্ব মাহাবুবুল ইসলাম। উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন,আলি আজম মোহন,রবিউল ইসলাম,ইকতিয়ার উদ্দিন সুফন,ইসমাইল হোসেন বাবলু,আফরোজাখানম মিতা,শিক্ষক পিকু ঘোষ,সাদ্দাম হোসেন,আলা উদ্দিন,মোস্তফা কামাল শিমুল,বোরহান উদ্দিন,আসফার হোসেন জোয়ার্দার,মাসুদ রানা নান্টু,আবুল কাসেম,ডাঃ আমজাদ হোসেন,খুরশিদ হোসেন,মোস্তফা কামাল বুলু চৌধুরী, সজল বাবু,আব্দুল জব্বার,সোহাগ সরকার,তুলসী দেবনাথ,পবিত্র মল্লিক,প্রনব ঘোষ,প্রমুখ।শেষে দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।অপরদিকে আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন করা হয়।তাছাড়া সরকারি বেসরকারি শায়িত্ব শাসিত শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক বীমাসহ বিভিন্ন সামাজিক সংগঠন সমুহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একযোগে দিবসটি পালন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT