1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ডুমুরিয়ায় মিকমিমিল বাইপাস সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত, আহত -৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত

ডুমুরিয়ায় মিকমিমিল বাইপাস সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত, আহত ৩

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
খুলনা ডুমুরিয়ায় উপজেলার মিকশিমিল বাইপাস সড়কের খাজুরা এলাকায় আলমসাধু ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন গতকাল রবিবার ৫শে নভেম্বর বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে । নিহত ভ্যান চালক জাহাতাপ আলি মোল্লা(৪৫) মণিরামপুর উপজেলার মনোহরপুর এলাকার আনছার আলি মোল্লার ছেলে বলে জানা গেছে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার মনোহরপুর এলাকা থেকে জাহাতাপ মোল্লা মোটরভ্যান যোগে আসাদ তরফদার (৪২) ও কামাল হোসেন তরফদার (৪৫) গাছ থেকে ভাইরাস সংগ্রহ করতে ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি আলমসাধু চালক মাগুরা জেলার শালিখা উপজেরার গঙ্গারামপুর এলাকার মিজানুর শেখের ছেলে তৈয়ব আলি শেখ (২০) ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। প্রচন্ড আঘাত পেয়ে ভ্যানটি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ভ্যান চালক জাহাতাপ আলির মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে ও ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আসাদ তরফদার, কামাল তরফদার ও আলমসাধু চালক তৈয়ব আলি শেখ গুরতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল হতাহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কতৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ করি মিয়া বিপিএম,ও রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাওলাদার সানোয়ার মাসুম। ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ডিফেন্স সিস্টেমের একটি দল ঘটনাস্থানে পৌঁছিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT