1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

ডুমুরিয়ায় বিষমুক্ত পেয়ারা চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা।

 

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকরা কৃষি কাজ করে স্বাবলম্বী হচ্ছেন, অনেকে চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করছেন, তেমনই একজন কৃষকের খোঁজ পাওয়া যায় ডুমুরিয়া উপজেলা খর্নিয়া গ্রামে কৃষক মাসুদুল ইসলাম ,তিনি অলিম্পিক কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে তার আত্মীয় সাথে পরামর্শ করে বিষমুক্ত পেয়ারা চাষ শুরু করেন পেয়ারা পলি বাধার মধ্য দিয়ে তার জমিতে। সরেজমিনে গিয়ে দেখা যায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামে ১৮শতক জমিতে পেয়ারা চাষ করেছেন সাথী ফসল হিসেবে মাল্টা ও লেবু লাগিয়েছেন তিনি। আঠার ১৮শতক জমিতে পেয়ারা চাষ করতে খরচ হয়েছে তার ২৫ হাজার টাকা, তিনি ১বছরে বিক্রি করেছেন ২৫হাজার টাকা, তিনি বলেন প্রতি বছর ৩০হাজার টাকার পেয়ারা বিক্রি করতে পারবেন ।একবার লাগানোর পর চার বছর পর্যন্ত তিনি ফল পাবেন। তিনি বলেন বিষমুক্ত পেয়ারা কিভাবে লাগানো যায় তার জন্য ডুমুরিয়ার কৃষি অফিসার মোসাদ্দেকের কাছে পরামর্শ চাইলে তিনি আমাকে পলি বান্ধার কথা বলেন, তার পরামর্শে আমি পলি বেঁধে পেয়ারা চাষ করছি, একই গ্রামের আর একজন কৃষক দিদার হোসেন , তিনি চায়না থাই গোল্ডেন এইট, বিষমুক্ত পেয়ারা পলি বেঁধে চাষ করেছেন এক বিঘা জমিতে। তিনি বলেন এক বিঘা জমিতে ৩০০পিস পেয়ারা চারা তিনি রোপন করেছেন, পেয়ারা চারা রোপন করতে তার খরচ হয়েছে ৪০হাজার টাকা, রোপণের ৪মাস পর পেহারা ধরতে শুরু করে তিনি প্রথম মাসে ২মন পেয়ারা বিক্রি করেছেন, ২মাস পর থেকে ৪মন করে পেয়ারা বিক্রি করছেন। ১কেজি পেয়ারা তিনি বিক্রি করছেন ৪০টাকা কেজি দরে, ১মন বিক্রি করছেন ১৬শ’টাকা এভাবে তিনি একবার পেয়ারা গাছ লাগিয়ে চার বছর পেয়ারা বিক্রি করবেন।

 

ডুমুরিয়া কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন পেয়ার চাষ একটি লাভজনক ফসল, এক বিঘা জমিতে ৪০০টি পেয়ারা গাছ লাগানো যায়, একটি পেয়ারা গাছে এক বছরে ২০কেজি পর্যন্ত পেয়ারা হয় ,একমন পেয়ারা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে১৪শ টাকা, একটি গাছে ৩ হাজার টাকার পেয়ার ১বছরে বিক্রি করতে পারে কৃষকরা । আমরা ডুমুরিয়া উপজেলার কৃষকদের পেয়ারা চাষিদের জমিতে পরিদর্শন দিয়েছি ,ও প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে তারা বিষমুক্ত পলি বেঁধে পেয়ারা চাষ করতে পারে।ও গাছের ভিতরে সাথী ফসল হিসেবে লেবু, মালটাসহ অন্যান্য ফসল তাদের জমিতে আধুনিক পদ্ধতিতে কিভাবে ফসল উৎপাদন করতে পারে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT