
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার লক্ষ্যে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিবহন চালক , শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সার্জেন্ট টিএস আই আলাউদ্দিন ,এটি এস আই শরিফুল সহ সঙ্গীও ফোর্স,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য শাহরুজ্জামান সবুজ, মোঃ হোসেন খান, জিয়াউর রহমান,জুয়েল বিশ্বাস, আব্দুর রহমান বেপারী, গোপাল,এম এ জলিল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।