1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ডুমুরিয়ায় দু’প্রতিবন্ধী কে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

 

 

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।

 

 

ডুমুরিয়ায় এক ইউপি মেম্বরের নির্দেশে অসহায় দু’প্রতিবন্ধী মেয়েকে মারপিট ও মৎস্য ঘেরে হামলার ঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হয়েছে রশিদা বেগম নামের এক বিধবা মা । গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নে খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে । থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায় , খাগড়াবুনিয়া গ্রামস্থ মৃত গণি গাজীর বিধবা স্ত্রী রশিদা বেগম ( ৫০ ) তার প্রতিবন্ধী দু’কুমারী কন্যা জায়েদা খাতুন ( ৩০ ) ও শাহিদা খাতুন ( ২৫ ) কে নিয়ে খাগড়াবুনিয়া পুরাতন খেয়াঘাটের পাশে নদী ভরাটি একখন্ড খাসজমিতে বসবাস ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে । এমতবস্থায় ওই জমি জবর দখল ও ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে ইউপি সদস্য প্রসাদ মন্ডলের নির্দেশে স্থানীয় আবুল কালাম আজাদ , পিযুষ মন্ডল , নিত্যানন্দ মন্ডলসহ ৫ / ৬ জন ঘটনার দিন সকালে হামলা চালায় । এসময় বাঁধা দিতে গেলে প্রতিবন্ধী জায়েদা , শাহিদা ও তার মা রশিদা বেগমকে মারপিট ও মৎস্য ঘের জবর দখলের পাঁয়তারা চালানো হয় । ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন , এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT