1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি:

‘যুবকদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে
ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে,এখনই প্রকল্প উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্য
মাহাফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: মনিরুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল,
প্রভাষক সুলগ্না বসু,প্রকল্প সমন্বয়কারি মোঃ জিল্লুর রহমান,জেলা ইয়ুথ গ্রুপ মোবিলাইজার শিখা রাণী প্রমূখ।আলোচনা সভা শেষে প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে উপস্হিত বক্তৃতা,কুইজ ও সাংকৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT