1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শ্যামনগরে তথ্য আপার উঠান বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার অধীনে তথ্য আপার উঠান বৈঠক বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী বাজার সংলগ্ন সিডিও হল রুমে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের(২য় পর্যায়) আওতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন। উপজেলা তথ্যসেবা কেন্দ্রের বিভিন্ন সেবা সমূহের বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা সহকারী বিউটি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিডিও সভাপতি ওসমান গণি সোহাগ। বক্তব্য রাখেন নকশীকাঁথার কেসওর্য়াকার রুমানা আক্তার, অংশগ্রহণকারী রহিমা খাতুন প্রমুখ।

অপরদিকে বিকালে একই ইউপির বন্যতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ^াস। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা শিরিন শিলা।

উভয় বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সমূহ যাতে প্রত্যন্ত এলাকার নারীরা পেতে পারে এবং জানতে পারে সে বিষয়ে অতিথিবৃন্দ অবহিত করেন।

ছবি- শ্যামনগরে তথ্য অপার উঠান বৈঠক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT