1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

ঠাকুরগাঁওয়ে এবারও জেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার পঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ে এবারও জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের পয়গাম আলী। তিনি রাণীশংকৈল বিএম কলেজ ভোকেশনাল শাখার বিএসসি শিক্ষক। একই সাথে শ্রেষ্ঠ হয়েছেন পীরগঞ্জ উপজেলার জয়কুড় গ্রামের ফাইনাল রায়।

বুধবার (১৮ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা যায় ২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতজাতের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপননের উপর বিশ্লেষন এবং কৃষি ক্ষেত্রে ভালো অবদান রাখায় গতবারের মত এবারো যৌথ ভাবে দুইজন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ৬ জন শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়। গত ১৬ আগষ্ট জেলায় নির্বাচিত হওয়া শ্রেষ্ঠ কৃষকদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শামিমা নাজনীন নাইমুল হুদা সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমানসহ অনেকে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত কৃষকরা হলেন রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের নজরুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের সফিকুল ইসলাম। তৃতীয় ধাপে নির্বাচিত কৃষকরা হলেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের হোসেন মিয়া ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন ডাল, তেল, মসলা বীজ উৎপাদন প্রকল্পের আওতায় ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোক্তা (এসএমই) হিসেবে ৬ জন কৃষককে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে তাদের নির্বাচিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT