1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে -এমপি রুহুল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি :

 

 

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

১০ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করতে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নুরুল আমিন রুহুল এমপি। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা পালন করতে হবে।

অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে সকলকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জনসাধারণ যাতে সরকারি দপ্তর হতে সেবাগ্রহণে কোনরুপ বিরম্বনায় না পড়েন সে বিষয়ে সকল দপ্তর প্রধানকে নির্দেশনা প্রদান করেন এবং মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণের উত্থাপিত সমস্যার সমাধানকল্পে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT