1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরু বাহিনীর প্রধান রোহিঙ্গা ডাকাত নুরু নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার পঠিত

মাসুদ মির্জা ।

 

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরুল আলম নুরু (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।সে শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান বলে দাবি করছে র‌্যাব।

 

বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লে. কমান্ডার মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযান করে।এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়।

 

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT