1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

টঙ্গী থানা প্রেস ক্লাবে সাংবাদিক ও পুলিশ মতবিনিময়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪২২ বার পঠিত

আশামনি, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ॥

মাদক ও সন্ত্রাসকে ‘না’ বলি এই স্লোগানকে সামনে রেখে টঙ্গী থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় টঙ্গী থানা প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি ইঞ্জি: এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।

এ সময় পূর্ব থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পশ্চিম থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক, গাছা থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, এবং টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংবাদিক মাহবুবুল আলম, এস এম মনির উদ্দিন, আফজাল হোসেন, মৃণাল চৌধুরী সৈকত, মুনসুর আহম্মেদ,এস এম মনসুর মাসুদ, মো. জসীম উদ্দিন চৌধুরী, পলাশ প্রধান, মো .লিটন মিয়া, মো. আবু সালেহ মুসা, অমল চন্দ্র ঘোষ, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, আনোয়ার হোসেন মাস্টার, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. তাওহিদুল ইসলাম, নাইমুল হাসান বাপ্পী, সুজন সারোয়ার, ইফতেখার রায়হান, লুৎফুরজ্জামান লিটন ও মো. রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ টঙ্গী এলাকার সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের প্রতি অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ টঙ্গীর আমতলী এলাকায় স্থাপিত জাবান হোটেলে সরকার ও স্থানীয় প্রশাসনের বিনা অনুমতিতে পাশে দুটি মসজিদসহ এলাকায় স্কুল থাকা সত্বেও যুব সমাজকে ধ্বংসের অপপ্রয়াসে চলমান মাদক ব্যবসা (বার) ও রাতভর অশালিন অসামাজিক এবং অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT