1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ নির্বাচিত। ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এ শিক্ষা প্রতিষ্ঠানকে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।এ প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলী জানান বর্তমানে প্রতিষ্ঠানে ২ হাজার ৭’শ ২২ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
উল্লেখ্য,বিগত ২০১৬ সাল থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি প্রদান শুরু করে সরকার। তারপর থেকে টানা একাধিক বার কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়ে আসছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের খেতাব ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জিতেছে এ প্রতিষ্ঠান। বিগত ২০১৮-২০১৯ সালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় শিক্ষা সপ্তাহ ও উন্নয়ন মেলায় এবং ক্রিকেট খেলায় একক ইভেন্টে এ শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী পেয়েছে প্রথম পুরস্কার এবং সনদপত্র। এমনকি সংগীত শিল্পে বিভাগীয় শ্রেষ্ঠত্ব ও জাতীয় সংগীতে বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছে এ প্রতিষ্ঠানটি। শিক্ষা বিস্তরের লক্ষ্যে জেলা শহরের প্রাণকেন্দ্রে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। বরাবরই জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান পাশের ক্ষেত্রে প্রায় শতভাগ কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে আসছে। ৯ নভেম্বর ২০২২ ডিজিটাল উদ্ভাবনী মেলায় সদর উপজেলায় ১ম স্থান অধিকার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT