1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ।  কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ.।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬২ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ও সৃজনী বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. হারুন অর রশীদ গত কয়েক দিন ধরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে “আনারস মার্কার” পক্ষে ব্যাপক গণসংযোগ,ইউনিয়নের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। আর “আনারস মার্কায়” ভোট প্রার্থনা করছেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ তার বিভিন্ন সমর্থক উপস্থিত ছিলে।

গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার পোড়াহাটি,হরিশংকরপুর,পদ্মাকর,ফুরসন্ধি,ঘোড়শাল,সুরাট,দোগাছি,কালিচরণপুর,মহারাজপুর,সাধুহাটি,মধু হাটি,কুমড়োবাড়িয়া,গান্না,সাগান্না,হলিধানী ,নলডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কায় আগামী ১৭ অক্টোবর ভোট প্রদান করে বিজয়ী করার আহবান জানান।
সেসময় জেলা পরিষদ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ড. হারুন অর রশীদ বলেন, আমি অতীতে এই জেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো।
এছাড়া আমি এই জেলার মানুষের বেকার সমস্যা কিছুটা হলেও সমাধান করেছি আমার প্রতিষ্ঠান সৃজনী বাংলাদেশের মাধ্যমে। আর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সততার সঙ্গে বিভিন্ন এলাকার ব্যাপক উন্নয়ন করবো।
এছাড়াও ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো। আর ঝিনাইদহ জেলা পরিষদকে একটি আধুনিক মডেল জেলা পরিষদ হিসাবে রূপান্তিত করবো। এ জন্য তিনি নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT