1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আহসান মোল্লার ছেলে আহম্মদ আলী।

মামলার বিবরণীতে জানা যায়, ১৫ জুলাই ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ সার্কেলের পরিদর্শক মোঃ রাসেল আলী গোপনে সংবাদ পান আহম্মদ আলী চুয়াডাঙ্গা হতে বাসে করে ঝিনাইদহের দিকে হিরোইন নিয়ে আসছে। এ সময় এ.এস.আই শেখ আব্বাস আলী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঝিনাইদহ জেলখানা গেটের সামনে অবস্থান করে। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যশোর -ব-১১৯৬ নম্বর যাত্রীবাহী বাসটির গতিরোধ করে তল্লাশি করা হয়। তখন বাসের ডি-৪ সিটে বসা আহম্মদ আলীকে তল্লাশি করে তার কাছে থাকা ধান বীজের ২দুটি পলিথিনের ব্যাগ থেকে ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া ৭ সেপ্টেম্বর ২০১৭ সাথে ঝিনাইদহ সদর থানার অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বাদশা (পিপি) জানান, আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে রায়টি দিয়েছেন সেটি যথাযথ হয়েছে। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিশ হাজার টাকা এবং অনাদায়ে আরো এক বছর কাদন্ড প্রদান করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT