1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক সড়ক দুঘর্টনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, জেলার শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মুজিবর হোসেনের ছেলে কলেজ ছাত্র রাফি হোসেন (২৫) ও সদর উপজেলার ধোপাবিলা গ্রামের শ্রীবাস সরকারের ছেলে শংকর কুমার সরকার (৩০)। শনিবার সকালে ও শুক্রবার রাতে পৃথক এ দুর্ঘটনায় তারা নিহত হন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে কলেজ ছাত্র রাফি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী নাদপাড়া গ্রামের উদ্দেশে রওয়ানা হন। পথে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে পৌঁছালে একটি পাটকাঠি বোঝাই ইঞ্জিনচালিত করিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী এলাকায় শনিবার সকালে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে শংকর কুমার সরকার (৩০) নামের এক ফার্নিচার মিস্ত্রি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফালগুনি তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT