1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশেদ মাজমাদেরর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, এ্যাড. জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাহমুদা রহমান মুন্নি, সুমন আশরাফ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, সাহিত্য ও কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমান, জাপা নেত্রী মনিকা আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির। সম্মেলনে ঝিনাইদহের ৬টি উপজেলাসহ মাগুরা ও আশপাশের নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় বক্তরা বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে তিনশত আসনে প্রার্থী দেবে। আরো বলেন বর্তমান সময়ে দেশবাসী জাতীয় পার্টি সরকার চাই। আমরাই একমাত্র দল যারা অতীতে সুন্দর ও সুষ্টভাবে দেশ পরিচালনা করেছি। তাই এদেশের জনগন আবারো জাতীয় পার্টিকে ক্ষমতা দেখতে চাই। সম্মেলন শেষে নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT