1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহে আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪২ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভবনের উদ্বোধন করেন। পরে তার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু ও ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দরিগোবিন্দপুর নির্মাণার্ধীন কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন রেডিয়েন্ট নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT