1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহের সাবেক ডিসি রফিকুল স্মরণে শোক সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক ও অবসর প্রাপ্ত যুগ্ম সচিব একেএম রফিকুল ইসলামের স্মরণে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মনিরা বেগম সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন উপ-পরিচারক স্থানীয় সরকার বিভাগ মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান, মুস্তাক আহম্মেদ বিপুল, মোঃ আমিরুল ইসলাম ও জেলা নাজির মোঃ লিপু ।

বক্তারা আবেগ জড়িত কন্ঠে মরহুমের কর্মজীবনের ইতিবাচক দিক গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও সর্বস্থরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

একেএম রফিকুল ইসলাম ২০০৮ সালের ৩১ আগষ্ট ঝিনাইদহে জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। ২০০৯ মালের ৫ মে বদলি হন তিনি। তত্বাবধায়ক সরকারের অধিন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কয়েক সাধারণ নির্বাচনে রির্টানিং অফিসার হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। একজন সৎ দক্ষ প্রশাসক হিসাবে জেলাবাসীর কাছে সুপরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত প্রশাসনের সকল স্থরের কর্মকর্তা কর্মচারিগণ। দুরারোগ্য ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ২৭ আক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন একেএম রফিকুল ইসলাম। মৃত্যু আগে যুগ্ম সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT