1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ।

ঝিনাইদহের আদালতে ইবি শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রীতি দত্ত তমা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ আদালতের আইনজীবী আল মামুনের চেম্বারে ইসলামী শরিয়ত মেনে কালেমা পড়ে মুলমান হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের শ্যামল দত্তের মেয়ে সপ্রীতি। ইসলাম ধর্ম গ্রহন করার পরে তার নাম রাখা হয় ত্বহিরা তাসনিম আয়াত। তাকে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে একজন আলেমের নিকট কালেম পড়িয়ে মুসলমান করা হয়। পরে নোটারী পাবলিকের হলফনামায় স্বাক্ষর করেন তিনি। এই ব্যাপারে নওমুসলিম ত্বহিরা তাসনিম আয়াত জানান, আমি একজন পূর্ণবয়স্ক মেয়ে। নিজের ভালোমন্দ বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার মত বয়স ও বিদ্যা বুদ্ধি আমার হয়েছে। সেকারণে আমি দীর্ঘদিন যাবত আমার বন্ধুদের সাথে মেলামেশা করে ও ইন্টারনেটে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে ইসলাম ধর্ম ও নবীর (সাঃ) এঁর প্রতি প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। ত্বহিরা তাসনিম আয়াত উল্লেখ করেন, ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয় ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক যেন দার করেন আপনারা আমার জন্য সেই দোয়া করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT