1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

ঝিকরগাছা পৌর নির্বাচনে হাওয়া লেগেছে-জোয়ার এসেছে, নৌকার জয় হবে নিশ্চয়ই : মেয়র জামাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

আগামী ১৬ জানুয়ারী আসন্ন যশোরের ঝিকরগাছা পৌরসভা নিবাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও নৌকা মার্কার দলীয় প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেছেন, আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশে শান্তি, নিরাপত্তার জন্য, দুর্নীতি দমন করার জন্য নৌকা মার্কায় ভোট চাই। তিনি বলেন, নৌকার পালে হাওয়া লেগেছে, জোয়ার উঠেছে, নৌকা মার্কার জয় হবেই নিশ্চয়ই। সোমবার সকালে পৌর নির্বাচনের বিষয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছে, এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে আজ সবার জীবনমান উন্নত হচ্ছে। জীবন যত উন্নত হচ্ছে, ছেলে-মেয়েরা সুযোগ পাচ্ছে, উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে পানির সমস্যার সমাধান হয়েছে, বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আপনারা পেয়েছেন, অর্থনৈতিক উন্নতি হয়েছে।
এসময় তার সফর সঙ্গী থাকছেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাব্বি শিপার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য জুলুফকার আলী ভূট্টো, জাফিরুল হক, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ পৌর ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT