1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

ঝিকরগাছায় ৪৯ বোতল ফেন্সিডিলসহ মামা-ভাগ্নে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মামা রমজান আলী (৩০) ও ভাগ্নে ড্রাইভার আরমান হোসেন (২৩) মাদকব্যবসায়ী আটক হয়েছে। মামা রমজান বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে ও ভাগ্নে একই থানার ভবেরবেড় গ্রামের সাহিদ আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত গোপন সংবাদের উপর ভিত্তি করে সোমবার বেলা ২টা ৪৫মিনিটের সময় থানা
এলাকার উপজেলার মোড়স্থ যশোর-বেনাপোল মহাসড়কের পাশের কবির হোটেলের সামনে থেকে বেনাপোল থেকে যশোর গামী করোলা হান্ডেড এর ঢাকা মেট্রো গ ১১-৭১৩৩ নং সিরিয়ালের একটি প্রাইভেটকার থামিয়ে পার্শ্ববর্তী লাভলুর গ্যারেজে নিয়ে তল্লাশী করা কালে প্রাইভেটকারের ড্যাশবোর্ডের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেন্সিডিল ও ২টা মোবাইল ফোনসহ মামা রমজান আলী ও ভাগ্নে ড্রাইভার আরমান হোসেন কে আটক করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ও.সি) সুমন ভক্ত, এস.আই (নিঃ) আমির হোসাইন, গৌতম, মোস্তাফিজ, জুয়েল, এএসআই মফিজ, ডাইভার দিপ্ত সহ সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলায় বিচারের জন্য আসামীদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT