1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের কনফারেন্স রুমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধুমাত্র প্রতিবন্ধী/ অটিস্টিক শিক্ষার্থীদের জন্য) ৩টি শ্রেণীতে স্কুল, কলেজ, মাদ্রসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিয়োগিতা পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক ও দেশবরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজি মৃধা, উপজেলা মাধ্যমিকের ব্যানবেইস অফিসার তরিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আগামী ২৪ এপ্রিল রবিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT