1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

ঝিকরগাছায় কপোতাক্ষ নদে অপরিকল্পিত সেতু অপসারণ ও নদ বান্ধব সেতু নির্মানের দাবীতে মানববন্ধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৪৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :

নদী বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত নদ মরা সেতু অপসারণ করে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে পুনরায় নদ বান্ধব সেতু নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক আনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের নেতা মাষ্টার আব্দুর রশিদ, এ্যাড: আমিনুর রহমান হিরু, বিমল কুমার ঘোষ, সামছুল আলম বাসার, ডা: বিল্লাল হোসেন, সুভাষ ভক্ত, মতিয়ার রহমান, মোখলেছুর রহমান কেটি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, উদিচী শিল্প গোষ্ঠির শাহিনুর রহমান শাহিন।

মানববন্ধনে নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ তার বক্তব্যে বলেন, আমাদের এই কপোতাক্ষ নদকে নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা কপোতাক্ষ নদ। কবিতায় কবি তার আত্মোপলব্ধিজনিত প্রগাঢ় স্বদেশপ্রেম যুগ-যুগান্তরের সীমানা পেরিয়ে বাঙালি হৃদয়ে জাগীয়ে তুলেছে। আর কবির কবিতার মূলভাব কে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তাদের স্বার্থ হাসিল করতে সেতু নির্মাণে তারা ব্যাপক অনিয়ম শুরু করেছে। কিন্তু এই অনিয়মন যশোর জেলাবাসী মেনে নিতে না পারায় আজ আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন দূর্নীতির বিরুদ্ধে জিড়ো টলারেন্স করতে কঠোর ভাবে কাজ করে চলেছেন। ঠিক সেই সময়ে একটি কুচক্রীমহল কপোতাক্ষ নদের উপর সেতু তৈরীর নক্সা পরিবর্তন করে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাপক হারে অনিয়মে পরিচালনা করছে। ঝিকরগাছার কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত নদী মরা সেতু অপসারণ করে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে পুনরায় নদ বান্ধব সেতু নির্মানের দাবী জানিয়ে তিনি আরো বলেন, আগামী ২৯ আগষ্ট রবিবার ঝিকরগাছা সেতুর উপরের আবারও মানববন্ধ ও সমাবেশ সফল করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT