1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ঝিকরগাছায় অতি দরিদ্রদের ক্ষমতায়নে স্বাবলম্বী নামীয় ব্যবসার উপকরণ ও ভ্যানগাড়ি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৩৪ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

 

যশোরের ঝিকরগাছায় অতি দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থীদের অভিভাবক এবং উপজেলার ২০ জনের হতদরিদ্রদের মাঝে “স্বাবলম্বী” নামীয় ব্যবসার উপকরণ (বাদাম,ঝুরিভাজা, ঝাল মুড়ির ব্যবসা) ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিতেত্ব উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম আক্তারুজ্জামান, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ প্রমুখ।

উপকারভোগী নুরন্নাহার বেগম বলেন আমার স্বামী রোড এ্যাকসিডেন্টে মারা গেছে। আমি ডেকোরেটরের ঘরে কাজ করে কিছু টাকা জোগাড় করি। আর আমার ক্লাস ফাইভে পড়ুয়া ছেলে সজীব। সে ফেরি করে ঝাল মুড়ি বিক্রি করতো। করোনার মধ্যে আমার কাজ এবং ছেলের ব্যবসা বন্ধ হয়ে যায়। আমরা চরম অসহায়ত্বের মধ্যে পড়ি। আমি ও আমার ছেলে এবং ছোট একটি মেয়ে নিয়ে অন্যের জায়গায় বসবাস করি। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ঝাল মুড়ির ব্যবসার মালামাল পেয়ে আমি খুবই আনন্দিত। এবার আমি আমার ছেলেকে পড়াতে পারবো। তাকে আর ঝাল মুড়ি বিক্রি করতে হবে না। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, অতি দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে হতদরিদ্রদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন ছোট ছোট ব্যবসার মালামাল, ভানগাড়ি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা যশোর জেলার মধ্যে অতিদ্রুত বিস্তার লাভ করতে পারবো বলে আমি আশাবাদি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT