1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

ঝিকরগাছায় অজ্ঞাত মহিলার লাশের সন্ধান মেলেনি : পরিচয় খুঁজতে মরিয়া প্রশাসন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধবয়স্ক এক মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অজ্ঞাত মহিলার পরিচয় খুঁজতে মরিয়া হয়ে কাজ করে চলেছে প্রশাসনের একাধিক টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আলতাফ হোসেন নামের এক বর্গাচাষী তার জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে দেখতে পান। তিনি যখন দেখেন তখন মহিলা বেঁচে ছিলেন। পরে লাউজানি রেলক্রসিং এসে স্থানীয়দের খবর দিলে তখন সচেতন মহল থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। সন্ধ্যার দিকে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত মহিলার পরিচয় খুঁজতে মরিয়া হয়ে কাজ করে চলেছে থানা পুলিশ, পিবিআই, র‌্যাব, ডিবি ও ডিএসবি এর একাধিক টিম।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, লাউজানি রেলক্রসিং সংলগ্ন একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য আমাদের কার্যক্রম চলছে কিন্তু এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমাদের চেষ্টা অবহত রয়েছে। বর্তমানে লাশ থানাতে আছে। আগমীকাল ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT