1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

জৈব কৃষি চর্চায় যুবদের সাথে কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সুপেয় পানির অভাব, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির ফলে জলাশয়ে মাছ মারা যাচ্ছে,গাছপালা কমে যাচ্ছে,বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে,রাসায়নিকের পরিবর্তে জৈব কৃষি চর্চা বাড়াতে হবে। এ সকল কথা বলছিলেন শনিবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুবদের সাথে কৃষি ,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় যুবরা।

উপজেলা কৃষি অফিসের হল রুমে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় পূজা মন্ডল(১৭),তাপস মুন্ডা(১৬), বিপ্লব ঘোষ(১৮), উমা রানী(১৫) বলেন এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পলিথিন ও প্লাষ্টিকে ভরে যাচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। বক্তারা তাদের গ্রামের পরিবেশগত কৃষিজ ও জলবায়ু পরিবর্তন ,জেন্ডার সমস্যা গুলি ছোট ছোট দল ভিত্তিক আলোচনা ও নাটিকা প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করে অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে নিরাপদ সবজি চাষ সহ নিরাপদ ফসল উৎপাদনে যুবদের ভূমিকা রাখার আহব্বান জানান।

রিইব কর্মকর্তা মোঃ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শিক্ষক ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, বারসিক শ্যামনগরের ইনচার্জ রাম কৃষ্ণ জোয়ারদ্দার।

রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাসের তত্বাবধানে পাতড়াখোলা গণ গবেষণা দল,বংশীপুর গণগবেষণা দল, প্রচেষ্টা কৃষি যুব দলের ছেলে ও মেয়েরা এক পর্যায়ে কর্মশালায় যুবদের করণীয় ও একশন প্লান প্রস্তুত করেন।

ছবি- শ্যামনগরে যুবদের সাথে কৃষি,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT