1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিনগত রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন পাড়ার বাসিন্দারা। তবে তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙ্গা হয়। বিষয়টি নিয়ে এদিন ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয় পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী। তারা সবাই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে সেখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT