1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

চুকনগর করিমন ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি ।

 

খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরা – খুলনা মহাসড়কে আঠারোমাইলের বেতাগ্রাম পেট্রল পাম্পের পাশে ৪০০ গজ উত্তরে চুকনগর অভিমুখে সাতক্ষীরার কামালনগরের মোঃ সত্তার সরদারের ( ৫০ ) এর ছেলে মোঃ রবিউল ইসলাম সরদার ( ২৮ ) ২৫ ই নভেম্বর আনুমানিক সকাল ১১.৩০ মিনিট এ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় । আঠারোমাইল বাজারের মুরগীর ব্যাবসয়ী মোঃ শফিকুল ইসলাম বলেন , আমার প্রতিষ্ঠানে মুরগি নামিয়ে দিয়ে যাচ্ছিল । সে প্রায় সময় আমার এখানে ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগি দেয় । খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ ( ওসি ) মোঃ মেহেদী হাসান ও স্হানীয় সুত্রে জানা যায় , ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগী নিয়ে চুকনগর বাজার অভিমুখে আসছিলেন । কিন্তু তার ভ্যানটি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি দেয় । ভ্যানের সাথে চালকও ছিটকে পড়লে ভ্যানের হ্যান্ডেল তার মুখের চোয়াল ভেদ করে শ্বাসনালি ছিড়ে যায় । এতে তার প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত হয় । এরির্পোট লেখা পর্যন্ত লাশ খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT